রাজনীতিসিলেট বিভাগ

জৈন্তাপুরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

জসিম উদ্দিন:সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়- বুধবার সকাল হতে বিকাল ৫টা পর্যন্ত জৈন্তাপুরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য (সাধারণ) ৫ জন ও সদস্য (সংরক্ষিত) ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন- চেয়ারম্যান পদে ২নং জৈন্তাপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) আব্দুর রাজ্জাক রাজা, ৩নং চরিকাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আলতাফ হোসেন বেলাল, ৪নং দরবস্ত ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনিত প্রার্থী হাফিজ মাসউদ আযহার এবং ৬নং চিকনাগুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান। সাধারণ সদস্য (মেম্বার) পদে ১নং নিজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুর রহমান, ৩নং চারিকাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেজওয়ান করিম, ৬নং ওয়ার্ডের শিব্বির আহমদ এবং সদস্য (সংরক্ষিত) ৭, ৮, ৯নং ওয়ার্ডের মমতা বোর্নাজী এবং ৪নং দরবস্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোফাজ্জল আলী ও বশির আহমদ। তিনটি পদে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে উপজেলার ৬ ইউনিয়নে ৩৬৪ জন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। এসব প্রার্থীর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ২৯ জন, সদস্য (পুরুষ) পদে ২৮১ জন এবং সদস্য (সংরক্ষিত) পদে ৫৪ জন।
এব্যাপারে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবুল হাসানাত বলেন, ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রর্তীক বরাদ্দ করা হবে
10k

Related Articles

Leave a Reply

Back to top button