সিলেট বিভাগ

জৈন্তিয়া কেন্দ্রীয় গনপরিষদের আহবায়ক কমিটির সভা অনুষ্টিত হয়

 

নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি:- বৃহত্তর জৈন্তার অরাজনৈতিক সামাজিক সংঠন জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের আহবায়ক কমিটির এক সভা শনিবার জেসিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম আহবায়ক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি মনির উদ্দিন, এডভোকেট হাসান আহমদ, লাল মোহন দে, এডভোকেট মামুনুর রশীদ, এডভোকেট ফখরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, এডভোকেট আব্দুছ ছাত্তার,এডভোকেট সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, আবুল কালাম আজাদ,প্রভাষকম সালাউদ্দিন বেলাল, মামুন রশিদ, জাহাংগীর মাহমুদ, ফজলে এলাহি কামরুল।

সভায় গঠনতন্ত্র প্রণয়ন কমিটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করলে তা গৃহীত হয়। গঠন্তন্ত্রে কোন সংশোধনী থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির কাছে প্রেরণের সিদ্ধান্ত হয়।সংশোধনী সহ আগামী সভায় গঠন্তন্ত্র চুড়ান্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button