সিলেট বিভাগস্পেশাল

টিলাগড়ে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজ ছাত্র নিহত

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে টিলাগড় পয়েন্টের স্পিটব্রেকার ক্রসিংয়ের সময় বেপোরোয়াভাবে চালানো প্রাইভেটকার উল্টে যায়। এতে কারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। আর কারের ড্রাইভার মাহের, মেহরাব এবং রুবেল বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বালুচর এলাকা থেকে টিলাগড়গামী প্রাইভেট কারটি অত্যন্ত দ্রুতবেগে চালাচ্ছিলেন চালক। সম্ভবত ওই বেপরোয়া গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা চারজনের প্রত্যেকেই গুরুতর ভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর নয়ন দাস মারা যান। পুলিশ প্রাইভেটকারটি উদ্ধার করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button