আন্তর্জাতিকসিলেট জেলাস্বাস্থ্য

দক্ষিণ সুরমার সোহেল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

জনতারডাক  :: যুক্তরাজ্যের লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক সিলেটীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সোহেল আহমেদ, বয়স ৫০।  তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে।

গতকাল রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে লন্ডনের এনফিল শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।

সোহেল আহমদের বোনের স্বামী মো.আব্দুল হালিম জানান, নিহত সোহেল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে রেখে গেছেন

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button