দক্ষিণ সুরমায় ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন


সিলেট, সোমবার, ০৭ মার্চ ২০১৬ :: সিলেটে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ বলেছেন, ডাচ্-বাংলা ব্যাংকের রয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক এবং দেশের সর্বত্র এ নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এছাড়া বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ অতি অল্প সময়ের মধ্যে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে আর্থিক সহযোগিতা প্রদানে ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ডাচ্ বাংলা ব্যাংক ভোক্তাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। ডিবিবিএল দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এটিএম বুথ ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ব্যাংকিং সেবা দিয়ে আসছে। এই ব্যাংক বর্তমানে দেশের ১৭ লাখ গ্রাহককে সেবা প্রদান করে আসছে।
তিনি সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যাংকের ডিস্ট্রিক ম্যানেজার ডিবিবিএল মো. কুদরত-ই-এলাহীর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. আলমগীর, ব্যাংকের আর.এ.বি.আর.ও, আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান মাওলানা সুলায়মান হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি তফাজ্জুল হোসেন, মশাহিদ আলী মাষ্টার, থানা আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মো. নেছারুল হক কটন, ব্যবসায়ী সৈয়দ মতিউর রহমান সিতাব, থানা ছাত্রলীগ নেতা মো. শোয়েব আহমদ, মতিউর রহমান, মো. ছদরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা মোছা. মাহবুবা খানম, শিউলী আক্তার প্রমুখ।
ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইউনুস আলী। 



