ইসলামশিক্ষাসাহিত্যসিলেট বিভাগ

দাসউরা সিনিয়ির আলিম মাদ্রাসার আয়োজনে জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন অনুষ্টিত

স্টাফ রিপোর্টার:সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে দাসউরা সিনিয়ির আলিম মাদ্রাসার আয়োজনে এক মানব বন্ধন অনুষ্টিত হয়। উক্ত মানব বন্ধনে মাদ্রাসার সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে।মানব বন্ধনে উপস্থিত ছিলেন সব শিক্ষকসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।। জেগে উঠো মানবতা রুখে দাড়াঁও জঙ্গিবাদ,প্রতিরোধ কর উগ্রবাদ ঘুড়িয়ে দাও সন্ত্রাসবাদ” এই শ্লোগানকে ধারণ করে সর্বদলীয় জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন করার লক্ষ্যে1প্রাঙ্গনে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। মানব বন্ধনে বক্তারা জঙ্গি সংশ্লিষ্টতার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসররা বাংলাদেশে যাতে তাদের কোন ঘাটি গড়তে না পারে সি দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল জনগণের প্রতি আহবান জানান। বক্তারা পাড়া মহল্লায় জঙ্গি,উগ্রবাদ ও সন্ত্রাসী কার্যক্রমের বিরোদ্ধে সর্বদলীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত্ব আহবান জানান, এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার উপর গুরুত্ব আরোপ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button