সিলেট বিভাগ

দিরাইয়ে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে মামলা খারিজ: এলাকাবাসীর ক্ষোভ

দিরাই প্রতিনিধি: মৃত ব্যক্তির ভূয়া সনদ প্রদানের অভিযোগ এনে উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও সদস্য আছাদ চৌধুরীর বিরুদ্ধে সুনামগঞ্জ জজ আদালতে শালিয়ার গাও মৎস্যজীবি সমিতির সভাপতি সুবোধ বিশ্বাসের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।
ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে বরইতর মৎসজীবি সমিতির সাধারণ সম্পাদক আজির উদ্দিন বলেন শালিয়ার গাও মৌজায় অবস্থিত হাওড়ের বন্ধের কুড় ও ডাকবান নিয়ে আমাদের বরইতর ও শালিয়ার গাও মৎস্যজীবি সমিতির মাঝে আদালতে মামলা চলছে, আমাদের সমিতির সদস্য আব্দুল মন্নান গত ২০-০২-২০২০ ইং মারা যান, তাঁর মৃত্যুর পর আমি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তার পরিবারের মাধ্যমে সংগ্রহ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য স্বাক্ষরিত আব্দুল মন্নানের মৃত্যু সনদ আদালতে দাখিল করি।

এ মৃত্যু সনদের তারিখ ভূয়া দাবি করে শালিযার গাও সমিতির সভাপতি সুবোধ বিশ্বাস সুনামগঞ্জ জজ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত এ মামলা খারিজ করে দেন । ইউপি সদস্য আছাদ চৌধুরী বলেন, আব্দুল মন্নান আমার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং আমার ব্যক্তিগত পরিচিত, তার জানাজায় এলাকাবাসী উপস্থিত ছিলেন, উনার ছেলে এসে আমার কাছ থেকে মৃত্যু সনদ নিয়েছে, আমি জেনে শুনে মৃত্যু সনদ দিয়েছি, মৃত আব্দুল মন্নান এর স্ত্রী স্বপ্না বেগম ( ৫০ ) ও রুবেল মিয়া (২৫) তারা উভয়ই মৃত্যু সনদ অনুযায়ী তাদের স্বামী ও পিতার মৃত্যু হয়েছে বলে আদালতে হলফনামার মধ্যে নিশ্চিত করেছেন। চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ইউপি সদস্যের স্বাক্ষর দেখে আমি সনদ পত্রে স্বাক্ষর দেই, শালিয়ার গাও মৎস্য সমিতির সভাপতি সুবোধ বিশ্বাস আমার জনপ্রিয়তা ও সামাজিক সম্মান নষ্ট করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, যা বিজ্ঞ আদালত মামলা খারিজ করে দিয়েছেন। মামলা দায়েরের সুযোগে একটি কুচক্রী মহল আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করতে আমাদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে । যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এলাকাবাসী মিথ্যা মামলা দায়ের করায় এর নিন্দা জানিয়েছেন। আমরা আইনের আশ্রয় নেব।

Related Articles

Leave a Reply

Back to top button