সিলেট বিভাগ
নগরীর আখালিয়ায় ৩টি রেস্টুরেন্টকে জরিমানা


নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া এলাকায় নিউ গোলাপী রেস্টুরেন্ট, জাকারিয়া রেস্টুরেন্ট, বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকল ১১টার সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ এ অভিযান চালান ।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও পরিবেশন করার দায়ে নিউ গোলাপী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, জাকারিয়া রেস্টুরেন্টকে ৫ হাজার এবং বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।



