বিনোদন
নাগিন নাচে ভাইরাল শার্লিন

বিনোদন ডেস্ক:
খোলামেলা হয়ে নিজেকে জনসমক্ষে হাজির করে নানান সময়ে আলোচনা-সমালোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতে চোখ বুলালেই তার প্রমাণ পাওয়া যায়। এবার এই অভিনেত্রীর একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তাকে নাগিন নাচ করতে দেখা গেছে। ভিডিওতে শার্লিনকে দেখা যাচ্ছে কালো রঙের একটি পোশাকে। তা পরে নাগিন নাচ করছেন তিনি। সেখানে একটি বাচ্চা মেয়েকেও দেখা যাচ্ছে। মাটিতে শুয়ে সেও করছে নাগিন নাচ।শার্লিন তাকে নিজের নাচের সঙ্গে যোগ দিতে আহ্বান করছেন। আর এমন ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।



