সিলেট বিভাগস্পেশাল

ফেঞ্চুগঞ্জে সিএনজির ধাক্কায় মহিলার মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ সেতুর মুখে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।

নিহত মহিলা ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর গ্রামের সদর মিয়ার স্ত্রী রুশনী বেগম (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে নিহত মহিলা ফেঞ্চুগঞ্জ সেতুর মুখে দাঁড়িয়ে ছিলেন। এসময় সিলেটগামী সিএনজি অটোরিকশায় তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পথচারীরা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ড. শফিকুল আলম।

Related Articles

Leave a Reply

Back to top button