বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটে শিক্ষকদের সাথে নবাগত সেক্টর কমান্ডারের মতবিনিময় সভা


জনতার ডাকঃ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষে শনিবার দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের উদ্দেশ্যে প্রেরণা মুলক বক্তব্য রাখেন, গভর্নিং বডি’র সম্মানিত চেয়ারম্যান ও বিজিবি সিলেট সেক্টরের নবাগত সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক,৪৮ বিজিবি সিলেট লে.কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি এবং বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.রফিকুল ইসলাম, পিএসসি । উক্ত সভায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ উইং এর সর্বমোট ৭৯ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে ‘ব্রিফিং’ করেন প্রতিষ্ঠান প্রধান মোঃ ফয়জুল হক।
সভায় প্রধান অতিথি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন। তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সঙ্গে পাঠদানের ব্যাপারে গুরুত্বারোপ করে এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ সকল মহলের আন্তরিক সহযোগীতা কামনা করেন তিনি।



