বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ সিলেটে শ্রুতির শতকণ্ঠে বর্ষবরণ


নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। আর এই বাংলা নতুন বর্ষকে বরণ করে নিল সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট।
প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে সিলেটের সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৪ বাংলা’ র বর্ষকে বরণের আয়োজন শুরু হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ‘শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৪ বাংলা’ শুরু হয়।
দিনব্যাপী এ বর্ষবরণ উৎসবে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, প্রদান করা হবে শ্রুতি সম্মাননা ১৪২৩ বাংলা। শ্রুতির আয়োজনে আরও থাকছে বিষয় ও বিভাগ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, থাকছে বৈশাখী মেলা। শ্রুতি-সিলেটের বিশেষ আয়োজনে থাকছে কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পীদের গান।
অনুষ্ঠান উদ্বোধনের সময় বক্তব্য রাখেন ভবতোষ বর্মণ রানা, ইকরামুল কবির, সুমন্ত গুপ্ত প্রমুখ।



