বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে কানাইঘাট -জকিগঞ্জ সহ দেশবাসিকে অতিরিক্ত সচিব এহসানে এলাহির শুভেচ্ছা


মুফিজুর রহমান নাহিদ ঃ বৃহত্তর সিলেটের গর্বিত কৃর্তি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরাকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের মানণীয় অতিরিক্ত সচিব জনবা,এহসানে এলাহি শুভ ‘বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জ সহ দেশবাসিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এদিন কানাইঘাট-জকিগঞ্জ সহ দেশবাসি সবার জীবনে যাতে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।
অতিরিক্ত সচিব এহসানে এলাহি বলেন, ‘নতুন বছরের প্রথম দিনে আমরা অতীতের ব্যত্যয় এবং গ্লানি ভুলে জীবনের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আশায় বুক বাঁধি। দেনাপাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান। পহেলা বৈশাখ তাই যুগ যুগ ধরে বাঙালির মননে মানসে শুধু বিনোদনের উৎস নয়, বৈষয়িক বিষয়েরও আধার।শনিবার উনার নিজ ছোট ভাই ফজলে এলাহির সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় অতিরিক্ত সচিব বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে কানাইঘাট -জকিগঞ্জ তথা সিলেট সহ দেশবাসিকে জানান শুভ বাংলা নববর্ষ। তিনি বলেন,পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। আর এই ধারা অব্যাহত রেখে দল-মত নির্বিশেষে সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি শুভ নববর্ষে দেশবাসির সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন। বিজ্ঞপ্তি



