বিশ্বনাথে চোর চক্রের সদস্য গ্রেফতার


জেলা গাড়ি চোর চক্রের সদস্য এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাত ১টায় উপজেলার দশঘর এলাকার মাছাকালি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকত মোহাম্মদ শাহান (২৮) সিলেটের বিশ্বনাথ থানার দশঘর নোয়াগাঁওয়ের শামসুদ্দীনের পুত্র।
জানা গেছে, গত ২১ এপ্রিল ঢাকা যাওয়ার কথা বলে চার/পাঁচ যুবক বিশ্বনাথ উপজেলার নেহালের নোয়াগাঁও গ্রামের কবির আহমদের হাইয়েস গাড়িটি (ঢাকা মেট্রো চ ১৫-৫৫২৬) ভাড়া করে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌছার পর যাত্রীবেশী যুবকরা গাড়িটি ছিনিয়ে নেয় এবং চালক সোহেলকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে গাড়ির মালিক কবির আহমদ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা সাদা স্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর আদায় করে নেয় । খবর পেয়ে পুলিশ গাড়ি উদ্ধার করে এবং এ ঘটনায় সিলেটের বিশ্বনাথ থানায় একটি মামলা (নং-১৬(৫)১৬) হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা গাড়ি ছিনতাই ও গাড়িচোর চক্রের সদস্য সেবুলকে গ্রেফতার করে। তাকে জ্ঞিাসাবাদে ঘটনার সাথে জড়িত অন্যদের নাম বেরিয়ে আসে। তাদের গ্রেফতারে তল্লাশী অভিযান চলাকালে বুধবার ভোর রাতে পুলিশ মোহাম্মদ শাহানকে গ্রেফতার করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রযেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান।
বিশ্বনাথ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদুর রহমান সাংবাদিকদের শাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



