সিলেট বিভাগ

বিয়ানীবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 বিয়ানীবাজার প্রতিনিধি:সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশী এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। দুধবকশী এলাকার কুড়া খালে লাশটি ভাসমান অবস্থায় ছিলো বলে এলাকাবাসী জানান।

এলাকাবাসী জানান, কুশিয়ারা নদীর সংযোগ খাল কুড়ার খালের দুধবকশী অংশে মঙ্গলবার বিকালে একটি লাশ দেখতে পান এলাকাবাসী। বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেয়া হলে। পুলিশ সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে  সিলেট এম.এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান বলেন, লাশের শরীরে পচন ধরেছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশের ময়না তদন্ত শেষে স্বজন না পেলে বেওয়ারিশ হিসাবে দাফন করা হবে। লাশের বয়স অনুমান ৪০/৪৫ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button