ইসলামপরিবারসারাদেশসিলেট বিভাগস্পেশালস্বাস্থ্য

মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান –

সিলেট, শনিবার, ২৭ ফেব্র“য়ারি ২০১৬ :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল বলেছেন, রক্তদানের মতো মহৎ কাজ আর কিছু হতে পারেনা। তাই সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি জীবন আর রক্ত দিয়ে আপনি হতে পারেন মহৎকাজের ভাগিদার।

শনিবার নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্ধোধন কালে এসব কথা বলেন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস চোধুরী রুহেল, যুগ্ম সাধারন সম্পাদক মুফতি খাবির, রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য সাঈফুর রহমান খোকন, সুয়েব আহমদ, সমিতির সভাপতি মেহেদী কাবুল, সাবেক সভাপতি শমসের বক্স, ব্যবসায়ী গোলাম কিবরীয়া মাসুদ, সাধারন সম্পাদক গোলাম মাওলা চৌধুরী ইমু, সহ সভাপতি আব্দুল মুকিত, সহ সাধারন সম্পাদক রিমন আহমদ,সাংগঠনিক সম্পাদক বাবলু আহমদ, কোষাধক্ষ তোহাব আহমদ সেতু, প্রচার সম্পাদক নিজানুল হক হামিদী, কার্যকরী সদস্য জাকারিয়া খান শাহিন, সাইফুল ইসলাম লিটন, রিপন আহমদ প্রমুখ। –

Related Articles

Leave a Reply

Back to top button