জাতীয়রাজনীতিসারাদেশসিলেট বিভাগ

স্বাধীনতা বিরোধীরা চায় অন্ধকার, আমরা চাই আলো: এম এ মান্নান –

সিলেট, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ :: স্বাধীনতার বিরোধি শক্তি এদেশকে আবারও পেছনের অন্ধকারে নিয়ে যেতে চায় অভিযোগ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সূর্যের আলো সবাই পছন্দ করে না। আমরা আলোতে বসবাস করতে চাই। নিজেদের মেধা ও শক্তির পরিপূর্ণ বিস্ফোরণ চাই।

শনিবার বিকেলে কবি সাবিনা আনোয়ারের প্রথম কাব্যগ্রন্থ “নিভৃত স্বপ্ন-এবং এর প্রকাশনা ও শেকড়ের সন্ধানে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ও লোকসংগীতে অবদানের জন্য লাভলী দেবকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সংগঠনের চেয়ারম্যান মাসুম রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সাংবাদিক সৈয়দ সাইমুম আনজুম ইভান ও অ্যাডভোকেট ফারজানা জাহান শারমিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দেবব্রত রায় দিপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উম্মে সুমাইয়া তাজবিন নীলা।

অর্থ প্রতিমন্ত্রী সমাজ ও দেশ গঠনে সমাজের সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সমাজসেবীসহ সকলের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা আশা করে বলেন, আমরা অন্ধকার জগতে ছিলাম। কিন্তু, এখন আর পিছিয়ে থাকতে চাই না। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহŸান জানান মন্ত্রী।

একই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহŸান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সিলেটকে নিজের অন্তরের অন্তস্থলে স্থান দিয়েছেন। তিনি সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সিলেটের মানুষকে অর্থ, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button