মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন


জনতার ডাকঃ
বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত শোকাবহ মাস আগস্ট। মাসের প্রথম দিবসে বাঙ্গালির প্রাণপ্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এ সময় সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুখময় সূত্রধর, আব্দুল হান্নান (যুদ্ধাহত), ফজলুর রহমান, আব্দুল হাসিম, অনিল তালুকদার, নীলকান্ত সিংহ, মন্টু দাস, মকবুল হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, সিরাজ চুনু, সাজ্জাদুর রহমান আলতা, টেনাই উল্লাহ, সৈয়দ আনোয়ার হোসেন, আব্দুল হান্নান (লেন্স নায়ক), সুধীর সূত্রধর, সনঞ্জয় সূত্রধর, শেখ আব্দুস সোবহান।
পরে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব সাঈদুর রহমান এপলু, শামছুল হক, ফিরুজুল হক, সদস্য মনজুরুল ইসলাম, শ্যামল দেব নাথ, আব্দুছ ছালাম ফারুক, জাবেদ হোসেন ময়না, প্রশান্ত সরকার, বদরুল হক, অধীর সিংহ, দুদু মিয়া, সাহেদ শারুক অয়ন প্রমুখ।



