সিলেট বিভাগ

যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ,নিরাপদ রবে বাংলাদেশ: শফিকুর রহমান চৌধুরী

এইচ এম আরশ আলী, বিশ্বনাথ প্রতিনিধি: যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, নিরাপদ রবে বাংলাদেশ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজ ২৯ আগষ্ট মঙ্গলবার ঐতিয্যবাহী সিঙ্গেরকাছ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাহার এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এইচ এম আরশ আলীর পরিচালনায় আলোচনা সভায় তিনি আরও বলেন -৭৫ এর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলকে হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি খুনিচক্র বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় দায়িত্বে সমাসীন রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ,শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, আছাব উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল,রোহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু,ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ রব,আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী, মাসিক মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কবিরুল ইসলাম কবির, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরশ আলী মেম্বার , ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছুরত মিয়া, উপজেলা যুবলীগের সদস্য নিজাম উদ্দিন মন্টু, দৌলতপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুহিন আহমদ নেপুর,যুবলীগ নেতা জামাল আহমদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামিম খান,আওয়ামী লীগ নেতা মমশর আলী, মুজিবুর রহমান, আনছার আলী, বাবুল মিয়া, ইউনিয়ন ছাত্র লীগ নেতা শাবুদ্দিন নাজেল, আলমগীর, তারেক, সাইফুল প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক কাজী নুর উদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button