সিলেট বিভাগস্বাস্থ্য
প্রধান সম্পাদক Send an email
শামসুদ্দিন হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু
0 Less than a minute

জনতারডাক :: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গই নিয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে সিলেট শহরের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন বিকেল ৪টায়। হাসপাতালে ভর্তির আড়াই ঘণ্টার মধ্যে মারা যান এই ব্যক্তি।
জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে জ্বর ও শ্বাস-প্রশ্বাস জনীত সমস্যা ছিল। এছাড়া তিনি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন।
এই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না
0 Less than a minute



