সিলেট বিভাগস্পেশালহবিগঞ্জ জেলা

শায়খুলহাদীস আল্লামা শায়খে ইমাম বাড়ী হুজুর আর নেই

পাক-ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, শায়খুল আরব ওয়াল আজম শায়খুল ইসলাম আওলাদে রাসুল (সঃ), আল্লামা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহঃ) এর হাতেগড়া ইসলামের জানবাজ সৈনিক ও অাধ্যাত্নিকতা প্রাপ্ত খলীফা বাংলাদেশে মোট ১১৯ জন ছিলেন। ইতিপূর্বে প্রায় সকলেই চলে গেছেন মাওলায়ে হাকীকীর সান্নিধ্যে! তন্মধ্যে মাত্র দু’জন খলীফা জীবিত ছিলেন, একজন হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী দাঃবাঃ, আরেকজন হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি বৃহত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী (রহঃ)’ গতকাল ৭ই এপ্রিল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের সময় শায়খে ইমামবাড়ী ৯৯বছর বয়সে বার্ধক্যজনিত কারণে হবিগঞ্জের পুরান গাও নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের জানাযার নামাজ আজ বেলা ২টা৩০মিনিটের সময় হবিগঞ্জের পুরান গাও তেলিবিল হাওর মাঠে সুসম্পন্ন করা হবে, ইয়া আল্লাহ বিশ্ব মানবতার উপর রহম করো। তোমার প্রিয় বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button