সাংবাদিক অপূর্ব শর্মার চা বাগানে গণহত্যা : ১৯৭১ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন


সাংবাদিক, গবেষক অপূর্ব শর্মার গবেষণা গ্রন্থ চা বাগানে গণহত্যা : ১৯৭১ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মদন মোহন কলেজ সাহিত্য পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকসংস্কৃতি গবেষক এবং মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবক লোকমান আহমদ, লেখক-গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা।
মূখ্য আলোচক ছিলেন- কবি-গবেষক, অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। আলোচক ছিলেন- লেখক, কবি ও গবেষক এ.কে শেরাম, লেখক, অনুবাদক ও রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী, গল্পকার অধ্যাপক তাপসী চক্রবর্তী, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক হোসনে আরা কামালী। স্বাগত বক্তব্য রাখেন মদন মোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মদন মোহন কলেজের প্রভাষক উজ্জল দাশ।



