সাংবাদিক ইউনিয়ন সিলেট এর ইফতার মাহফিল সম্পন্ন


স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনৈতিক ব্যাক্তিবর্গ,প্রশাসনিক কর্মকর্তা এবং মিডিয়া কর্মীদের সম্মানে ২৪জুন শুক্রবার সাংবাদিক ইউনিয়ন সিলেট এক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । বিকাল ৫ টায় সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাপ্তাহিক সিলেট প্রান্তের সম্পাদক ও প্রকাশক এবং সাপ্তাহিক সংবাদপত্র পরিষদের সভাপতি খন্দকার মামুন আলী আখতার, তার বক্তব্যে বলেন দেশের স্বার্থে সাংবাদিকদের সাহসী ভূমিকার মাধ্যমে সত্য প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন প্রত্যেক সাংবাদিককে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সভাপতি মো: নজরুল ইসলাম সিপার এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি বার্তার ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান সোয়াদ রব চৌধুরী। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস,সাংবাদিক ইউনিয়ন সিলেট এর প্রতিষ্টাতা আহবায়ক,সাপ্তাহিক বাংলার মাঠির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী,সিনিয়র সদস্য মাসুদুর রহমান চৌধুরী,খায়রুল আলম সুমন, ফয়ছল আহমদ সাগর, সুয়েজ হোসেন,

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী শফিকুল হক তালুকদার,সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র ফটোগ্রাফার এস সুটন সিং,সাপ্তাহিক হলি সিলেট এর বার্তা সম্পাদক এস এম জহিরুল ই্সলাম,সাপ্তাহিক সুরমা টাইমসের বার্তা সম্পাদক ও মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষন সোসাইটির সিলেট জেলা সহ সভাপতি ডা:বাপ্পী চৌধুরী,সাংবাদিক ইউনিয়ন সিলেটের প্রচার ও দপ্তর সম্পাদক শাহান আহমদ চৌধুরী,দৈনিক দেশের পত্রের সিলেট বু্রোচীফ সাইফুল ইসলাম চৌধুরী,মা ক্যামিকেল কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মো: আলী হোসেন সরকার,সাপ্তাহিক সুরমা টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হ্নদয়, সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ হুমায়ুন কবির,অপুদাস,আক্তার হোসেন সায়মন,মো: জসিম উদ্দিন, ইব্রাহীম আহমদ উজ্জল, আমিন উদ্দিন, এম এইচ মাহতাব উদ্দিন,সাপ্তাহিক সিলেট প্রান্তের প্রতিনিধি জাবেদুল ইসলাম দিদার,কয়েছ আহমদ সাগর,কবির আহমদ,মিজানুর রহমান,ইসতিয়াক আহমদ এমেলী,এজাজ আহমদ,মৃনাল কান্তি বৈদ্য, বদরুল ইসলাম,সিরাজুল ইসলাম,রায়হান আহমদ রেহান,আজিজুর রহমান মাহিদ,হোসেন আহমদ চৌধুরী,মাওলানা ফয়েজ আহমদ,আসক ফাউন্ডেশনের সভাপতি রাকিব আল মাহমুদ,নিলয় কুমার আচার্য্য,রুবেল আহমদ প্রমূখ।
পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ শাকিল সালমান তালুকদার,মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ।



