সারাদেশসিলেট বিভাগস্পেশাল

সিলেটের বিশ্বনাথে যুবককে হত্যা

দুই থানার রশি টানাটানিতে মামলা করতে পারছেনা নিহত জালালের পরিবার ।

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় জালাল আহমদ(২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দূর্বিত্তরা। জানা যায় ২৩জুন রাত আনুমানিক ১২টার দিকে কে বা কাহারা জালালকে মোবাইল ফোনে ডেকে নেয়। সেহেরীর সময় পার হয়ে গেলেও বাড়ী ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে জালাল আহমদের মোবাইল ফোনে কল করেন কিন্তু তাহার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তখন তার পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাহারা খুজতে বেরহন কিন্তু রাতের বেলাায় না পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে বাড়ী ফিরে আসেন। সেহেরীর পর ফজরের আযান হলে পাশ্ববর্তী আলীনগর-সাবসেন গ্রামের মুসল্লীরা নামাজ পড়তে বের হলে তাদের আঞ্চলিক রাস্তায় রক্তাক্ত লাশ পরে থাকতে দেকে চিৎকার করলে আশ-পাশের লোকজন জরোহয়। এসময় তাদের চিৎকার শুনে জালালের আত্নীয় স্বজনরা এগিয়ে এসে জালালের লাশ সনাক্ত করেন । উল্লেখ্য ঢাকা-সিলেট মহাসড়ক থেকে আলীনগর-সাবসেন আঞ্চলিক গ্রামীন রাস্তাটির সংযোগ এর ২শতগজ সামনে একটি কালভার্টের নিকট তাহার জবাই করা লাশ পাওয়া যায়। এসময় তাহার আত্নীয়রা বিশ্বনাথ থানায় খবর পাঠালে থানার কেউ আসেনি পরবর্তীতে সিলেট দক্ষিন সূরমা থানায় খবর পাঠালে দক্ষিন সূরমা থানা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের ময়না তদন্ত শেষে দক্ষিন সূরমা থানা নিহত জালালের পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করে। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় জালালের পরিবার মামলা করতে গেলে বিশ্বনাথ থানা মামলা নিতে অপারগতা প্রকাশ করে বলে দক্ষিন সূরমা থানায় মামলা করতে। দক্ষিন সূরমা থানায় মামলা করতে গেলে তাহারা পরামর্শ দেয় যেহেতু নিহতের বাড়ী বিশ্বনাথ থানায় তাই মামলাটি বিশ্বনাথ থানায় করতে হবে। দুই থানার রশি টানা-টানিতে মামলা করতে পারছেনা জালালের পরিবার। নিহত জালাল বিশ্বনাথ উপজেলার তাজমহরুমপুর গ্রামের মৃত হাজী সমসের আলীর পুত্র।

Related Articles

Leave a Reply

Back to top button