সিলেট বিভাগ
সিলেটের তামিমের শাস্তি চান স্বজনরা (জঙ্গি’)


সিলেট:দেশের ‘শীর্ষ জঙ্গি’ তামিম আহমদ চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে। তার বাবা শফিকুল ইসলাম চৌধুরী ওরফে সোয়া মিয়া চট্টগ্রাম শিপইয়ার্ডে চাকরি করতেন। পিতার চাকরির সুবাদে তামিমের শৈশব কেটেছে চট্টগ্রাম ও সিলেটে। চট্টগ্রামে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর বাবার সঙ্গে কানাডা চলে যান। এলাকায় সম্পূর্ণ অপরিচিত এ যুবক ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পর আলোচনায় আসেন। তামিমের সঙ্গে বিয়ানীবাজার উপজেলা ও বড়গ্রামের নাম জড়িয়ে পড়ে। তাকে ঘিরে কৌতূহলী হয়ে ওঠেন গ্রামবাসী।



