সিলেট বিভাগস্পেশালস্বাস্থ্য

সিলেটে অগ্নিদগ্ধ, ঠোঁট ও তালুকাটা রোগীদের ফ্রি সেবায় রোটাপ্লাস্ট মিশন শুরু মঙ্গলবার –

আগামী ১ নভেম্বর থেকে ১০নভেম্বর পর্যন্ত বিশ্বের সেরা আমেরিকান রোটাপ্লাস্ট সার্জারি টিম (রোটাপ্লাস্ট মিশন) সিলেটে অবস্থান করে বিনামূল্যে দুঃস্থ ও অসহায় এসিড ও অগ্নিদগ্ধ, ঠোঁট ও তালুকাটা রোগীদের অপারেশন করবে।

রোটারি ক্লাব অব জালালাবাদের সহায়তায় এ মিশন আমেরিকা থেকে সরাসরি সিলেটে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে অপারেশন কার্য্যক্রম সম্পন্ন করবে। বিশ্বের সেরা ১৯ জন ডাক্তারের টিম এবং মানবতার সেবায় এ কার্যক্রম পরিচালনা অংশ নেবে।

রবিবার দুপুরে নগরীর মানিকপীর রোডস্থ জালালাবাদ রোটারি হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোটাপ্লাস্ট-২০১৬ এর প্রধান সমন্বয়ক ও জালালাবাদ রোটারি হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেন, ‘বিগত ২ বছর যাবত আর্ত মানবতার সেবায় সিলেটে এ অপারেশন কার্যক্রম পরিচালনা করে জনপ্রিয় রোটাপ্লাস্ট মিশন সকলের কাছে প্রসংশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারও সিলেটে চিকিৎসা সেবা দিতে আমেরিকা থেকে রোটাপ্লাস্ট বিশেষজ্ঞরা আসছেন।’

তিনি বলেন, ‘১ নভেম্বর বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীবৃন্দ মূল্যবান চিকিৎসার সরঞ্জামসহ আমেরিকা থেকে সিলেট আসছেন। ১০ নভেম্বর পর্যন্ত সার্জারী ক্যাম্প পরিচালনা করার জন্য এই বিশেষজ্ঞ টিম সিলেটে অবস্থান করবেন। অত্যন্ত ব্যয়বহুল এই ক্যাম্প এর আগেও সিলেটে দুইবার আয়োজন করা হয়েছিল। এ পর্যন্ত আড়াই শতাধিক রোগী এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছেন।’

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারি জেলা গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী এবং জালালাবাদ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোজাক্কের হোসাইন কামালী।

উক্ত এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায়, সমন্বয় সাধনে, পরিচালনায় ও প্রচারণার দায়িত্ব নিয়েছেন রোটারী ক্লাব অব জালালাবাদ। ডা. মঞ্জুরুল হক চৌধুরীর নেতৃত্বে প্রায় ৩০ সদস্যের একটি শক্তিশালী রোটারী টিম সুষ্টুভাবে এই ক্যাম্প আয়োজন ও সম্পাদনার লক্ষ্যে কাজ করে চলেছে।

আগামী ০২ নভেম্বর সারাদিন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রায় ১ সপ্তাহ ধরে প্রতিদিন টেলিফোনে ও সশরীরে উপস্থিত হয়ে হাসপাতালে রোগীদের নিবন্ধন কাজ শুরু হয়েছে। ১ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে। ইতিমধ্যে দুই শতাধিক রোগী অপারেশনের প্রত্যাশায় তাদের নিবন্ধন কার্যক্রম সম্পাদন করেছেন।

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে আগত এই বিশেষজ্ঞ টিম, রোটারীর এ্যাকশন গ্রুপ “রোটাপ্লাস্ট মিশনে” কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button