আন্তর্জাতিকজাতীয়তথ্যপ্রযুক্তিসিলেট বিভাগস্পেশাল

সিলেটে বুধবার আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী –

সিলেট, মঙ্গলবার, ০১ মার্চ ২০১৬ :: সিলেট সদর উপজেলাসহ ১২৫টি উপজেলা আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নির্মিত এ সেন্টার গুলোর উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বড় পর্দা/প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রচার করা হবে। এ উপলক্ষে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ধীন প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সিলেট সদর উপজেলা পরিষদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নির্মিত সিলেট সদর উপজেলা আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) স্থাপন করা হয়েছে। উক্ত সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় ছাড়াও একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কম্পিউটার ল্যাব, সাইবার সেন্টার স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে ৩৬টি কম্পিউটার, ১ টি সার্ভার, প্রিন্টার, ইউপিএস, এয়ারকন্ডিশনার এবং অত্যাধুনিক ফিটিংসসহ আসবাবপত্র রয়েছে।

এই সেন্টারের মাধ্যমে নিয়মিতভাবে আইসিটি বিষয়কসহ বিভিন্ন বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ১ম ব্যাচের প্রশিক্ষণও আজ ২ মার্চ থেকে শুরু হবেpodaa

Related Articles

Leave a Reply

Back to top button