সিলেট কোর্টপয়েন্ট এলাকায় গুগল তীর জোয়ার রমরমা ব্যবসা

স্টাফ রিপোর্টার: ভারতীয় গুগল তীর খেলা যেন দিন দিন বেড়েই চলেছে। একশ্রেনীর অশিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক, ড্রাইভার , হকার ও ছিনতাই কারীরা ১০টাকায় ৭০০টাকার লোভ দেখিয়ে সিলেট শহরের আনাচে-কানাচে বিভিন্ন স্পটে রমরমা বানিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিযে নিচ্ছে। খেলা ভারতের আসামে আর জোয়ার বানিজ্যে হয় বাংলাদেশে এটাই ভারতীয় গুগল তীর খেলা। কিছুদিন পুলিশি অভিযানে গুগল তীর জোয়াখেলা বন্ধ থাকলেও বর্তমানে আবার মাতাছাড়া দিয়ে উঠছে। বর্তমানে সিলেট বন্দর বাজারে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফুটপাতে,জজকোর্ট এলাকা,রেজিষ্টারী মাঠ,তালতলা শিক্ষা অফিসের গেইটের ভিতর,কাজির বাজার, শেখঘাট,লালদিঘীরপার, কিনব্রিজ সংলগ্ন, সার্কিট হাউজ এলাকা,মহাজনপট্টি,কাষ্টঘর, বেতের বাজার সহ অসংখ্য স্পটে।পুলিশের নাকের ঢগায় ব্যস্ততম এই বন্দর বাজার রাস্তায় প্রকাশ্যে জোয়াখেলার কারনে চরম বিপাকে পরতে হয় স্কুলগামী শিক্ষার্থীদের।তারা দাড়িয়ে খেলা দেখে, অনেক সময় তারা নিজেরাই জড়িয়ে পরে টাকার লোভে। জোয়া খেলায় একদিকে যেমন নষ্ট হচ্ছে যুব সমাজ,অন্যদিকে নষ্ট হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বাড়ছে চুরি,ছিনতাই ও ডাকাতি, বিশৃংখলা দেখা দিয়েছে বন্ধু-বান্ধবের মধ্যে,অসন্তোষ পরিবারে,ঘটছে সামাজিক অবক্ষয়। সরজমিন ঘুরে ভূক্ত ভোগীদের সাথে কথা বলে জানা যায় ভারতীয় গুগল তীর খেলা সরকার সমর্থক কিছু প্রভাবশালী ব্যাক্তির ছত্র-ছায়ায় এবং তাদের নাম ব্যবহার করে একশ্রেনীর অশিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক, ড্রাইভার , হকার ও ছিনতাই কারীরা জোয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।জোয়া পরিচালনা কারীরা জানায় প্রশাসনের লোকদের ম্যানেজ করেই এইসব কাজ করছে।বিশেষ করে তালতলা,রেজিষ্টারী মাঠ,সুরমা মার্কেট,কিনব্রিজ,সার্কিট হাউজ সংলগ্ন রাস্তা,পুলিশ সুপারের কার্যালয়ের সম্মূখে জোয়া পরিচালনা করে কাবুল,শাকিল,পরিমল ও হাবিব গংরা,তাদের সাথে আরও অনেক জড়িত। সুশিল সমাজ, সাংবাদিক,আইনজীবিরা জানান প্রশাসনের সামনে যদি অপরাধীরা প্রকাশ্যে জোয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে ধোকা দিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। আমরা আশা করি প্রশাসন অপরাধীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করবে।এটা তাদের দায়িত্ব।একমাত্র প্রশাসনই পারে এই সমস্ত কার্যক্রম বন্ধ করতে।তবে সরকারী দলরে রাজনৈতিক নেতাদেরও ভূমিকা থাকতে হবে।



