সিলেট বিভাগ

সিলেট জেলা ছাত্রলীগের ৩ নেতাকে বহিষ্কার

সিলেট, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ :: সিলেট জেলা ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত ৩ জন হচ্ছেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী এবং জেলা ছাত্রলীগ নেতা মিঠু তালুকদার।মঙ্গলবার তাদের বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
প্রসঙ্গত, গত শনিবার রাতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।satrrrrএই কমিটি মেনে নিতে পারেনি ছাত্রলীগ টিলাগড় গ্র“পের একাংশের নেতাকর্মীরা। এর জের ধরে রবিবার রাতে টিলাগড় পয়েন্টে রায়হানের উপর হামলা চালানো হয়। হামলায় নেতৃত্বদানকারীদের মধ্যে বহিষ্কৃত ওই তিন নেতাও ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button