সিলেট তামাবিল মহাসড়কে ব্যাটারী চালিত যানবাহন চলাচল বন্দ৷ পুলিশের টহল জোরদার থাকবে


জনতার ডাকঃ
১লা সেপ্টেম্বর হতে জৈন্তাপুরের প্রায় ৪২ কিলোমিটার সিলেট তামাবিল মহাসড়কর ব্যাটারী চালিত টমটম, ইজি বাইক, মিশুক এবং অনুমোদনহীন সিএসজি চালিত টমটম চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ অপরদিকে সার্বিক দিক বিবেচনায় সকাল ৮টা হতে সকাল ১০টা পর্যন্ত এসকল ব্যাটারী চালিত যানবাহন শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের বহন করতে পারবে একই ভাবে স্কুল ছুটির পর পর ছাত্র-ছাত্রী বহন করবে মহাসড়কে৷ যে কোন সময় রোগী বহন কারীরা টমটম চলাচল করতে পারবে৷ এছাড়া দরবস্ত-চতুল রাস্তার মুখ, সারী-গোয়াইনঘাট রাস্তার মুখ, সারী-লালাখাল রাস্তার মুখ, নয়াখেল-অাগফৌদ রাস্তার মুখ, ফেরীঘাট-বাউরভাগ রাস্তার মুখ, ফেরীঘাট-লালাখাল রাস্তার মুখ, খারুবিল-চাঙ্গীল রাস্তার মুখ এলাকায় ষ্টেশন নির্মান করার ব্যবস্থা গ্রহন করা হবে৷
জাতীয় স্বার্থে সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সিলেট-তামাবিল মহাসড়কে কোন অবস্থায় ব্যাটারী চালিত এসকল যানবাহনের মাধ্যমে যাত্রী বহনের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ এনিয়ে গত ৩০ অাগষ্ট শুক্রবার রাত সাড়ে ৮ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার অায়োজনে উপজেলার সর্ব মহলের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্টিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মোঃ অাব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, ১৭ পরগনার শালিশ সমন্বয় কমিটির সভাপতি অাবু জাফর অাবুল মওলা চৌধুরী, ১৭ পরগনার অন্যতম সদস্য নাজিম উদ্দিন অালমাস, লিয়াকত অালী, ফয়েজ অাহমদ বাবর, এখলাছুর রহমান, অাতাউর রহমান বাবুল, বাহারুল অালম বাহার, সাংবাদিক অাবুল হোসেন মোঃ হানিফ, সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির, এস.অাই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, মোঃ ইয়াহিয়া, অাবুল কাহির পচা, টমটম মালিক ও চালক সমিতির সভাপতি নুর উদ্দিন কমান্ডার সহ সারীঘাট, দরবস্ত ও জৈন্তাপুর টমটম মালিক ও চালক সমিতির সভাপতি সাধারন সম্পাদক সহ সদস্যগন উপস্থিত ছিলেন এবং সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুধুমাত্র সিলেট তামাবিল মহাসড়কের ৪২কিলোমিটার এরিয়া ব্যবহার না করে পুলিশকে সহযোগিতার অাহবান জানান এবং সিএনজি চালিত টমটম এবং নাম্বার বিহীন সিএনজি গাড়ী গুলোতে গ্যাস রিফিলিং না করার জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রিফিলিং ষ্টেশনে নির্দেশ জারী করা হবে বলে জানানো হয়৷ এছাড়া সিলেট-তামাবিল মহাসড়কে কাগজপত্র ও নাম্বার বিহীন টোকন ব্যবহারকারী সকল গাড়ী অাটক করা হবে বলে জানায় থানা পুলিশ প্রশাসন৷ হাইওয়ে রোডের শৃঙ্খলা ফিরিয়ে অানতে অন্যান্য কাগজপত্র বিহীন টোকন ব্যবহারকারী সকল পরিবহনের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
উল্লেখ্য লিংক রোড বা সংযুক্ত সড়কে ব্যাটারী চালিত এসকল যানবাহন চলাচলে পুলিশের কোন বাঁধা থাকবে না৷ উল্লেখিত সময়ের পরে কেউ মহাসড়কে গাড়ী চলাচল করলে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷ অন্যদিক বোমা বহনকারী সিএনজি টমটম পাওয়া মাত্র অাটক করে নেওয়া হবে৷ কাগজপত্র বিহীন সিএনজি গাড়ী অাটক করা হবে৷



