এক্সক্লুসিভসিলেট বিভাগ
সিলেট নগরী থেকে ডাবল মার্ডার মামলার ৩ আসামী গ্রেফতার


জনতার ডাক :: সিলেট :: সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে কোম্পানীগঞ্জে ডাবল মার্ডারের তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালা মিয়া ও আলঙ্গীর। কালা মিয়া হত্যা মামলার প্রধান আসামী ও আলমঙ্গীর ১৭ তম আসামী বলে জানা গেছে। তবে বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



