সিলেট বন্দরবাজারে র্যাবের হানা: ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৫

আটককৃতরা হচ্ছে- খারপাড়া মিতালী১৬/ডি মৃত লোকমান খানের ছেলে মরম আলী (২৩), কুমারপাড়া এলাকার মৃত আবু তালেব তালুকদারের ছেলে সুলতান তালুকদার (১৮), ওসমানীনগর গোয়ালাবাজার নগরপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র দেবনাথের ছেলে কানাই দেবনাথ (৩৫), একই এলাকার প্রশান্ত দেবনাথের ছেলে অপু দেবনাথ (৩৩), লালবাজার এলাকার মাহমুদ মঞ্জিলের বাসিন্দা বরজু মিয়ার ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২২)। এসময় তাদের কাছ থেকে ৩১৫ পিচ ইয়াবা হেরোইন মাদক সেবনের সরঞ্জামসহ ১০ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ী মহরম সিলেটসহ অন্যান্য এলাকায় বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য খুচরা ও পাইকারী হিসেবে বিক্রি করত। মহরমের আস্তানায় যুবক থেকে শুরু করে সব বয়সের মাদকসেবীরা মাদক সেবন করতে আসত। এমন তথ্যের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে ৫জনকে আটক করে র্যাব সদস্যরা। এসময় নগদ টাকাসহ ইয়াবা ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক, মাদক সেবনের সরঞ্জামাদি এবং গ্রেফতারকৃতদের এসএমপির কোতয়ালী থানায় মামলা মূলে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



