সিলেট বিভাগ

সিলেট বিমানবন্দরে এড. শামসুল ইসলাম সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে যোগদান ও কানাডা, যুক্তরাজ্য সফর শেষে সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সিলেট জেলা বারের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে আসলে তাকেঁ ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সহ সভাপতি এডভোকেট আলাউদ্দিন, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ চৌধুরী,আওয়ামী লীগ নেতা নওশাদ মিয়া, শফিকুল ইসলাম মুকুল, ওমর ফারুক, হাওর ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক কাশ্মির রেজা, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দিরাই উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন, বিনিয়ামিন রাসেল, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শামীম আহমদ, যুবলীগ নেতা লেভাস মিয়া, আক্কাস মিয়া, ছাত্রলীগ নেতা আশফাক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button