বিদ্যুৎ/জ্বালানিসিলেট বিভাগহবিগঞ্জ জেলা
হবিগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।
(রোববার২৯ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো: রফি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায় নি।



