সিলেট বিভাগ
সিলেটের দক্ষিন সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪


জনতার ডাক ঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনায় বাস ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
শনিবার (১৬ ফেব্রুয়ারী) ৩ ঘটিকার সময় দক্ষিণ সুরমার বদিকোনার মার্কাজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম লিয়া বেগম(২০) পিতা সৈয়দ মোজাম্মেল হোসেন।নিহত লিয়া দক্ষিণ সুরমা সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্রী। তার বাড়ী মোগলাবাজারে বলে জানা যায়।
নিহত অপরজনের নাম জানা যায়নি তবে দুজনই একই পরিবারের সদস্য বলে জানায় পুলিশ।আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
দক্ষিণ সুরমা থানার এস আই রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুত্রঃ সিলেট প্রতিদিন ২৪



