সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে ব্যাপক কয়ক্ষতি: ৮টি ঘর পুড়ে ছাই

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইগাঁও মাঝপাড়ায় অগ্নিকান্ড ঘটেছে।

রবিবার দুপুর আড়াইটায় দলইগাঁও মাঝপাড়ায় অগ্নিকান্ডে ৮টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এলাকাবাসি জানিয়েছে, আজ রবিবার বেলা আড়াইটায় বিদ্যুৎতের লাইন থেকে আগুনের সুত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে আব্দুল জলিল, জইন উদ্দিন, আব্দুল মালিক, আব্দুল মতিন, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল করিম, আক্তারুন বেগমসহ ৮টি পরিবারের বসত ঘরের আসবাবপত্র ও নগদ ১ লক্ষ টাকাসহ ৪০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ভষ্মিভুত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান ।

ঘটনার পরপরই থানা আফিসার ইনর্চাজ মো. বায়েস আলম জানান, আমি অগ্নিকান্ডের খবর পেয়েছি। আমরা ঘটনা স্থলে পুলিশ পাটিয়েছে। প্রতিকী ছবি

Related Articles

Leave a Reply

Back to top button