সিলেট বিভাগস্বাস্থ্য

বালুচরে ‘তীর’ খেলার প্রতিবাদ করায় হামলা, আহত ২

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বালুচর এলাকায় ভারতীয় তীর (জুয়া) খেলার প্রতিবাদ কারায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন দু’জন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বালুচর আনন্দমাঠ চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. কালাম মিয়া (৩৮) ও রাফি আহমদ। আহতদের মধ্যে মো. কালামের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।

জানা যায়, নগরীর বালুচর আনন্দমাঠ চায়ের দোকানের পাশে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৫ থেকে ৬জন সন্ত্রাসীরা অতর্কিতভাবে কালামের উপর হামলা চালায়। লোহার পাইপের আঘাতে কালামের মাথায় মারাত্মক জখম হয়।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে গুরুত্বর আহত হন আনন্দমাঠের এবি সিদ্দিকী রাজার ছেলে ও সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী রাফি আহমদ।

আহত কালামের ভাই মো. জামাল আহমদ জানিয়েছেন, তীল খেলার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন তার ভাই। তবে তিনি বিস্তারিত ঘটনা জানাতে পারেননি। তিনি জানান, আমি যতটুকু জানি বালুচর এলাকায় তীর খেলা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি মহল। এর কারণে এলাকার যুবসমাজ আকৃষ্ট হয়ে চুরিসহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পেয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেলিন তার ভাই কালাম মিয়া এর জের ধরেই হামলার শিকার হয়েছেন বলে দাবী করেন তিনি। আহত কালাম আহমদের অবস্থা আশঙ্কা জানক জানিয়ে তিনি আরো বলেন, দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। আহত কালাম বর্তমানে ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগের প্রফেসর ডা. রাশেদুন্নবীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় আহত রাফি আহমদ বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়। কালামকে গুরুত্বর আহত করে প্রাণে মারার চেষ্টা করলে তিনিসহ আরো একজন এগিয়ে আসেন। পরে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। একপর্যায়ে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এঘটনায় কালামের বড় ভাই জামাল মিয়া শাহপরান থানায় অভিযোগ করলে ওসমানী হাসপাতাল পুলিশ আহতদের পর্যবেক্ষণ করেন এবং পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শাহপরান থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি বলেন, ফোনে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button