সিলেট বিভাগ

বোমা বিস্ফোরনে নিহত ২ পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন


নিজস্ব প্রতিবেক :: সিলেটের গোটাটিকরে বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তা জালালাবাদ থানার ওসি মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সারের জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার জোহরের নামাজ শেষে নগরীর রিকাবি বাজারস্থ পুলিশ লাইন মাঠ তাদের জানাজাঅনুষ্টিত হয়েছে।

এখন তাদের লাশ নিজনিজ এলাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’র পাশে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরনে কায়সার, মনিরুলসহ মোট ৬ জন নিহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button