হবিগঞ্জ জেলা

হবিগঞ্জে জামানত হারালেন ২৯ চেয়ারম্যান প্রার্থী

হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত দুই প্রার্থীসহ ২৯ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনে সবমিলিয়ে ৯২ জন চেয়ারম্যান প্রার্থী, এর মধ্যে ২৯ জনেরই জামানত বাজেয়াপ্তের ঘটনা আলোচিত হয়েছে।

রবিবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফল পর্যবেক্ষণে এতথ্য জানা গেছে। ফল অনুযায়ী হবিগঞ্জ সদর উপজেলায় ৩৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭ জন ও নবীগঞ্জে ৫৯ জনের মধ্যে ২২ জনই জামানত হারিয়েছেন।

জানতে চাইলে সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।

সেই অনুযায়ী জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার এক নম্বর লোকড়া ইউপিতে মীর জালাল ও কয়ছর আহমেদ, দুই নম্বর রিচিতে কাজল আহমেদ, তিন নম্বর তেঘরিয়ায় মোঃ আবুল কাশেম ও নজরুল ইসলাম, পাঁচ নম্বর গোপায়ায় চৌধুরী মিসবাহুল বারী ও জহিরুল ইসলাম সেলিম।

নবীগঞ্জ উপজেলার দুই নম্বর বড় ভাকৈর পূর্ব ইউপিতে দিদার আহমদ, চার নম্বর দীঘলবাকে আব্দুল হান্নান চৌধুরী ও এলাওর মিয়া, পাঁচ নম্বর আউশকান্দি ইউপিতে আব্দুল হামিদ, ছয় নম্বর কুর্শিতে আবু তালিম, সামছুল হুদা চৌধুরী ও শেখ মোঃ আব্দুল গফুর, সাত নম্বর করগাঁওয়ে বজলুর রহমান, সাইফুল ইসলাম ও ইশহাক মিয়া, আট নম্বর নবীগঞ্জ সদর ইউপিতে খাজা শফি উসমানী খাকী চৌধুরী, মুফতি মিয়া, আতাউর রহমান ও হাফেজ কাজী রুহামা উর রশিদ, দশ নম্বর দেবপাড়ায় কোহিনুর মিয়া ও ফখরুল ইসলাম, এগারো নম্বর গজনাইপুর ইউপিতে আবুল খায়ের কায়েদ ও হাফেজ মোঃ আইয়ুব আলী এবং বারো নম্বর কালিয়ারভাঙ্গায় মোঃ হাফিজুর রহমান চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে জামানত হারানো দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে করগাঁও ইউপিতে ফজলুর রহমান ১ হাজার ৬৫৬ ভোট ও তিন নম্বর ইনাতগঞ্জ ইউপিতে আছাবুর রহমান পেয়েছেন ১ হাজার ৫৮২ ভোট।

আরও পড়ুন

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button