অপরাধহবিগঞ্জ জেলা
রাস্তার ইট তুলে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তির বাড়ির সীমানা প্রাচীর নির্মান
রাস্তার ইট তুলে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তির বাড়ির সীমানা প্রাচীর নির্মান


আব্দুল মোহিত,মাধবপুর উপজেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত ১ নং ধর্মগড় ইউনিয়ন এর আহম্মদপুর গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন স্থানীয় এক সরকারি কর্মকর্তা তার ক্ষমতার অপব্যাবহার করে রাস্তার ইট তুলে তার বাড়ির সীমানা প্রাচীর নির্মান করে।
উক্ত ব্যাক্তি সরকারি কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ ফুটে কথা বলার সাহস পাচ্ছে না।
এই বিষয় নিয়ে গ্রামের লোকদের সাথে কথা বললে জানা যায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫ বছর আগে উক্ত রাস্তা ইটের সলিং হয়। ইদানীং বাড়ির সীমানা প্রাচীর তৈরী করার জন্য তিনি রাস্তার ইট তুলে নেন। এবং রাস্তার ৬ ইঞ্চি উনি দখল করে নেন।
স্থানীয় লোকজন উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। উনার নাম্বারে কল দেওয়া হয় উনি কল রিসিভ করে নাই।



