জাতীয়

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট নেই

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট নেই

নিজস্ব প্রতিবেদক, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই বলে নিশ্চিত করলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস। তিনি জানান প্রধানমন্ত্রীর নামে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

প্রেসসচিব জানান, লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার একাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button