

জনতার ডাক ::ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে ১২ জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কমিটিতে যুগ্ম সদস্য সচিব, সংগঠক ও সদস্য হিসেবে তাঁরা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আব্দুল ওয়াহিদ উমায়ের যুগ্ম সদস্য সচিব এবং মোহাম্মদ শাহাবুদ্দিন বাবলু, আব্দুল মোহাইমিন চৌধুরী সাদমান ও রফি আহমেদ তানিম সংগঠকের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কিবরিয়া সারওয়ার, মাহফুজ কাউসার ছাদি, সফির উদ্দিন, চৌধুরী ফারদিন হায়াত, মাহমুদ রেজা সৌরভ, কামরান আহমেদ, এনায়েত আহমেদ ও আব্দুল মুহিত সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নতুন দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, সিলেট অঞ্চলের ক্রীড়া ও ক্রীড়াবিদদের উন্নয়নে তাঁরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন। স্থানীয় ক্রীড়াঙ্গনের সম্ভাবনা কাজে লাগাতে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।



