সিলেট জেলা

জৈন্তাপুরে বালু-পাথর ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুরে বালু-পাথর ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

 

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং-৯৮)-এর দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ সালেহ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুক উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সারীঘাটস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে লোকমান আহমদ, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে কামরুজ্জামান ও হুসেন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুশতাক আহমদ। তাঁর তত্ত্বাবধানে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল ও নজরুল ইসলাম। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্য ও স্থানীয় বালু-পাথর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা নির্বাচন পরিচালনা কমিটি, ভোটার ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button