

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মেডিক্যাল অফিসার ডাঃ নিলয় মালাকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তিয়া দারুছ সুন্নাহ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ ফয়জুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জৈন্তাপুরের সভাপতি তাজুল হাসান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ মিয়া, জালাল আহমেদ, ফারুখ আজাদ, জাকরিয়া আহমদ, বিজন চন্দ্র দেব, ফখরুল ইসলাম, বুরহান আহমদ, আমিনুর রশিদ, নুরুল আলম ও নিজাম উদ্দিন প্রমুখ।



