

জৈন্তাপুর প্রতিনিধি ঃ জৈন্তাপুরে কয়েক জন কর্মজীবি যুবক একত্রিত হয়ে নিজেদের জীবনকে একটু সুন্দর করে সাজাতে অন্যোর জমি ভাড়া নিয়ে নাগামরিচ চাষের উদ্যোগ নেয়, কিন্তু দুর্বৃত্তরা তাদের স্বপ্নটা আর এগুতে দেয়নি রাতের আধারে ঘাস মারার বিষ দিয়ে নাগামরিচের চারা নষ্ট করে দেয়।
সম্প্রতি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাঙ্গালঘাট গ্রামে এ ঘটনাটি ঘটে। উদ্যোক্তা আব্দুর রহমান বলে, আমার সহকর্মী মাহবুবুর রহমান, রাশেদুজ্জামান সহ ৭জন মিলে ১ একর জমি এক বৎসরের জন্য বাড়া হিসেবে স্থানীয় এক লোকের কাছ থেকে নেই এবং জমিটি চাষাবাদের উপযোগী করি নাগামরিছ চাষ করার জন্য। সেখানে ৬৫০০টি নাগামরিচের চারা উপাদন করি, কিন্তু চারা গুলো রূপনের আগেই রাতের আধারে দুর্বৃত্তরা ঘাস মারার বিষ ছিটিয়ে মেরে ফেলে, এতে আমাদের ৪৫হাজার টাকার ক্ষতি সাধিত হয়। আমরা বিষয়টি মৌখিক ভাবে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করলে তিনি নিজপাট ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মাঠ পরিদর্ষন করে রিপোট দিতে নির্দেশ দিয়েছেন।



