সিলেট জেলা

জৈন্তাপুরে নজরুল বর্ষ উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জৈন্তাপুরে নজরুল বর্ষ উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে জৈন্তাপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ পালিত হয়েছে। একই সাথে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর সভাপতিত্বে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবতেদায়ি, দাখিল ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। এসব প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, ৫ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

Related Articles

Leave a Reply

Back to top button