সারাদেশসিলেট জেলাসিলেট বিভাগ

জৈন্তাপুরে তরুণ উদ্যোক্তার সন্ধানে ১১টি তপশিলি ব্যাংক

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ বাংলাদেশের উপজেলা পর্যায় সম্ভবনাময়  তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রকৃত উদ্যোক্তা নির্বাচন করার মাধ্যমে উৎপাদনশীল কর্মসংস্হান সৃষ্টির লক্ষে উপজেলা ভিত্তিক অর্থায়ন এবং কার্যক্রম সংক্রান্ত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখাকে প্রধান করে মোট ১১টি তপশিলি ব্যাংক কে এই কর্মসুচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখা ব্যবস্হাপক ইমাম হোসাইনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক এরশাদ আলী, পুবালী ব্যাংক পিএলসি দরবস্ত শাখার ব্যবস্হাপক মোঃ মুর্শেদ আলম, অগ্রণী ব্যাংক পিএলসি হরিপুর গ্যাস ফিল্ড শাখার ব্যবস্হাপক বিপ্লব চন্দ্র দাস, কর্মসংস্হান ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক মোঃ আব্দুস সালাম, ডাচ বাংলা ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপ শাখার ব্যবস্হাপক বুরহান উদ্দিন, এনআরবিসি ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপ শাখার ব্যবস্হাপক মোঃ আজমল হোসেন, আইএফআইসি ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপ শাখার ব্যবস্হাপক নাকিবুল হাসান, ব্রাক ব্যাংক পিএলসি জৈন্তাপুর এসএমই শাখার ব্যবস্হাপক মোঃ সালাহ উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি জৈন্তাপুর উপ শাখার ব্যবস্হাপক মোঃ তাহমিদ হাসান চৌধুরী।

এসময় উপস্থিত শাখা ব্যবস্হাপকদের মধ্যে উদ্যোক্তা অনুসন্ধান, সনাক্তকরণ এবং কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।

এব্যাপারে উত্তরা ব্যাংক পিএলসি জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক ইমাম হোসাইনের সাথে আলাপকালে তিনি বলেন ১লা নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত যোগ্যতা সম্পন্ন উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর থেকে ২৮ বছর বয়সী হতে হবে। আবেদনকারী সংশ্লিষ্ট উপজেলার স্হায়ী বাসিন্দা হতে হবে এবং তার নিজস্ব উদ্যোগ, ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসা স্হাপনের মানসম্মত পরিকল্পনা থাকতে হবে।  একজন নির্বাচিত উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক চাহিদা ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্ছ ২০ লক্ষ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন করা যাবে। ঋণ ও অনুদানের অনুপাত হবে ৫০ঃ৫০, অর্থাৎ ১০ লক্ষ টাকা ব্যাংক ঋণ ১০লক্ষ টাকা অনুদান। এক্ষেত্রে ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত গ্রহন ব্যতিরেখেও ঋণ প্রদান করা যাবে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button