বিনোদনরাজনীতিসিলেট বিভাগ

কিতা খবর বালানি, আমরাও বালা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার বক্তব্যের শুরুতে উপস্থিত জনতার উদ্দেশ্যে সিলেটর আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মঞ্চে থাকা অন্য শীর্ষ নেতারাও হেসে ওঠেন।

বিএনপি সরকারের আমলে সিলেট উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল দাবি করে আওয়ামী লীগের সম্পাদক  বলেন, ‘বিদ্যুৎ পাইছেন? শতভাগ বিদ্যুৎ’, রাস্তা পাইছেন। ‘সিলেটে বিদ্যুৎ ছিল? খালেদা জিয়ার সময় ছিল?’ নেতাকর্মীরা তখন না বলে জবাব দেন।  কাদের বলেন, ‘শেখ হাসিনা সিলেটকে আলোকিত করেছেন। সবই তো হচ্ছে। রাস্তা হচ্ছে। আজকে অনেক কিছু উদ্বোধন করলেন।’

উপস্থিত জনতার উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের সেরা রাষ্ট্রনায়কদের একজন কে? সবাই বলেন, শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা আমাদের গর্ব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এরপর তিনি স্লোগান ধরেন, কোন সে নেত্রী? সবাই বলেন, শেখ হাসিনা

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আগামী নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আমাদের বিজয়ী করতে হবে।’

এরপর তিনি নিজেই স্লোগান ধরেন। বলেন, বঙ্গবন্ধু, ভাসানী, শেরে বাংলার নৌকা। তারসঙ্গে সুর মিলিয়ে উপস্থিত নেতাকর্মীরাও নৌকা নৌকা ধ্বনিতে সিলেট আলিয়া মাদরাসা মাঠ মুখরিত করে তোলেন

Related Articles

Leave a Reply

Back to top button