আন্তর্জাতিক

পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক::বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাকে এক শিশুসহ ১৮ জনের মরদেহ ও পাঁচ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় বুলগেরিয়া পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। খবর: বিবিসি।

জানা গেছে, কাঠবোঝাই একটি ট্রাকের ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে শরণার্থী ও অভিবাসীদের রাখা হয়েছিল।

বুলগেরিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়।

ট্রাকের ভেতরের অবস্থা বর্ণনা করে বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন ‘এই ট্রাকে তালাবদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিরা অক্সিজেনের সংকটে ছিল। ঠান্ডায় তারা জমে ছিল, ভেজা অবস্থায় ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি। বুলগেরিয়ার অভিবাসী সম্পর্কিত সবচেয়ে মারাত্মক ঘটনা এটি।’

তিনি বলেন, ট্রাক থেকে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে, উদ্ধার করা এসব লোকদের জাতীয়তা তাৎক্ষণিক প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, তুরস্ক থেকে প্রবেশের চেষ্টাকারী লোকদের সঙ্গে অমানবিক ব্যবহারের অভিযোগ রয়েছে বুলগেরিয়ার বিরুদ্ধে।

আশ্রয়প্রার্থীদের অভিযোগ, দেশটিতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটকে দেওয়া ও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আশ্রয়প্রার্থীদের মালামাল কেড়ে নেওয়া এবং মারধর করার অভিযোগের সম্মুখীনও হয়েছে বুলগেরিয়া।

তুরস্ক থেকে বিপুল সংখ্যক লোক ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করে থাকেন। এ কাজে তারা রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করে থাকেন। আর তাই বুলগেরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী বিপুল সংখ্যক লোককে ঠেকাতে কার্যত লড়াই করছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button