মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়ায় উচ্চ শিক্ষায় মানুষের মত মানুষ হতে চায়


প্রথম পর্ব -১
সালমান এফ রহমান
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নকশিয়াপুঞ্জির দরিদ্র পরিবারের মেয়ে রুমি রানী বিশ্বাস জৈন্তিয়া ডিগ্রী কলেজ’র ডিগ্রী’র প্রথম বর্ষের শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়ায় উচ্চ শিক্ষায় মানুষের মত মানুষ হতে চায়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা অনিশ্চিতার মধ্যে পরেছে রুমি। তাই সরকারের সহযোগিতার পাশা পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয়রা। রুমি রাণী বিশ^াস বোন রুমা রাণী বিশ^াস ছোট ভাই সুজন বিশ^াস,গোয়াইনঘাট উপজেলার ভিটে মাটিহীন এক হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী এই শিক্ষার্থী গেল বছর জৈন্তিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ, অদম্য ইচ্ছাশক্তি আর সকলের সহযোগিতায় সাফল্য এসেছে বলে জানায় রুমি। ছোট বোন রুমা বিশ^াস নবম শ্রেণীর মেধাবী ছাত্রী ছোট ভাই সুজন বিশ^াস তৃতীয় শ্রেণীর ছাত্র।তবে আর্থিক অস্¦চ্ছলতার কারণে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হলেও এখন পর্যন্ত বই কিনতে পারেনি রুমী ও তার বোন রুমা।অর্থের অভাবে মেয়ের লেখা পড়া চালিয়ে যেতে না পারায় দুচিন্তায় পরেছে রুমির মা বাবাও। এই অবস্থায় মেধাবী শিক্ষার্থী রুমির উচ্চ শিক্ষায় সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার সহযোগিতা চাইলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। রুমি রাণী বিশ^াস ও তার ছোট ভাই- বোনদের সুন্দর ভবিষৎের জন্য এগিয়ে আসতে সকলের প্রতি আহবান জানালেন তার শিক্ষকরা। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার তাই সরকার দরিদ্র শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করবেন, তবেই রুমি ও রুমার মতো মেধাবী শিক্ষার্থীরা দেশ গঠনে রাখবে ভুমিকা। জড়েপড়া এসব শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সরকারের পাশা-পাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের।



